ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৬:৩৮
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি পৈত্রিক বসতবাড়ির ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যমান যাতায়াতের রাস্তা থাকা সত্ত্বেও ইউনিয়ন চেয়ারম্যানের আত্মীয়তার সুবাদে মাত্র একজন ব্যক্তির সুবিধার্থে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারি অর্থ অপচয়ের শামিল।
 
শনিবার (২০ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী মাস্টার বাড়ি থেকে শামসু সরকার বাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রস্তাবিত এ রাস্তাটি বাস্তবায়িত হলে মূলত একটি পরিবার ছাড়া অন্য কারও তেমন উপকার হবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেন সরকার ও সেলিম সরকার, পিতা মৃত সৈয়দ আলী মাস্টারের পৈত্রিক বসতবাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তবে বাড়ির অধিকাংশ সদস্য এ উদ্যোগের বিরোধিতা করে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আপত্তি জমা দিয়েছেন।
 
বাড়ির সদস্য মোশাররফ সরকার, শাহআলম সরকার, মো. আব্দুস সাত্তার সরকার, মনির মাস্টার ও মহিউদ্দিন সরকারসহ অন্যরা জানান, তাদের বসতবাড়ির উত্তর পাশে মাত্র ৫০ মিটার দূরত্বে একটি বড় রাস্তা রয়েছে। ওই রাস্তা থেকে ৫০ মিটার দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি কাঁচা পথ দীর্ঘদিন ধরে বাড়ির সবাই ব্যবহার করে আসছেন। এ পথ ব্যবহার নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ বা আপত্তি নেই।
তাদের দাবি, শুধুমাত্র বাড়ির একজন সদস্য শাহজাহান সরকার, পিতা মৃত শামসুল হক মাস্টার, নতুন রাস্তা নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তা নির্মাণের আড়ালে সরকারি খাস জমি দখলের উদ্দেশ্যও থাকতে পারে।বাড়ির সদস্যরা পঞ্চায়েতের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বিদ্যমান রাস্তা ব্যবহারে সম্মতি জানিয়ে স্বাক্ষরিত আবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ বায়োজিদ বলেন, “ওই বাড়িতে যদি যাতায়াতের জন্য কাঁচা রাস্তা থেকে থাকে, তাহলে সর্বোচ্চ সেখানে একটি আরসিসি রাস্তা নির্মাণের বিষয় বিবেচনা করা যেতে পারে।
কিন্তু একজন ব্যক্তির জন্য নতুন করে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই।”শাহজাহান সরকারের বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলে তিনি উপস্থিত ছিলেন না বলে জানান তার চাচাতো ভাই মোশাররফ সরকার।
তিনি বলেন, “বর্তমানে যে রাস্তা রয়েছে, আমরা সবাই সেই রাস্তা দিয়েই চলাচল করি। চলাচলে কেউ কোনো বাধা দেয় না।”স্থানীয়দের ভাষ্য, গোপালপুর গ্রামের প্রতিটি বাড়ির নিজস্ব যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
 
পাশাপাশি এলাকায় ঘনবসতিপূর্ণ অংশের মাঝখান দিয়ে একটি বিদ্যমান রাস্তা রয়েছে, যা সোজা করে উন্নয়ন করা হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে।
অথচ একটি পরিবারের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হলে সরকার অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির মুখে পড়বে। 
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে জনস্বার্থ ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Aminur / Aminur

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী