ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ১২:৩৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের ছামাদের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীররক্ষা বাঁধের একটি অংশ কাজ শেষ হওয়ার আগেই ডেবে পড়েছে। রবিবার (২১ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে বাঁধের ডেবে যাওয়ার চিত্র দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুধকুমার নদীর ডান তীরে ০.০০০ থেকে ০.৫০০ কিলোমিটার উজান পর্যন্ত এন্ড টারমিনেশনসহ নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এ-এস আই অ্যান্ড উন্নয়ন ইন্টারন্যাশনাল জেভি, এন্ডারসন রোড, কক্সবাজার সদর। এই প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২২ সালের ২১ জুলাই কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে বাঁধের একটি অংশ ডেবে যাওয়ার ঘটনায় প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল। এখন কাজ অসমাপ্ত থাকা অবস্থায় বাঁধের অংশবিশেষ ধসে পড়ায় বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি আরও বেড়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও প্রকল্পের গুণগত মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কাজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৯২৭ টাকা ৫৩ পয়সা এবং চুক্তিমূল্য ১১ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৬৭৮ টাকা ২৬ পয়সা। এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাবিয়া আক্তার বলেন, “প্রকল্পটির কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।” তবে মেয়াদ বৃদ্ধির কারণ, বর্তমান অগ্রগতি কিংবা বাঁধ ডেবে যাওয়ার বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষায় ইসলামপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা প্রকল্পের তদারকি বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Aminur / Aminur

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত