ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ১২:৪৫

নেত্রকোণার  খালিয়াজুরী প্রেসক্লাবের অনুদানের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির মাধ্যমে নেতৃত্ব ধরে রাখা এবং নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দাবী করেছেন প্রেসক্লাবের কয়েকজন সদস্য ও স্থানীয় সচেতন মহল।
অভিযোগে জানা যায়, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও বর্তমান আহ্বায়ক ও নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত অফিস সহকারী মো. হাবিবুল্লাহ প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করছেন। এ সময়ে কোনো সাধারণ সভা বা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ নিয়মিত সাংগঠনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। 
প্রেসক্লাবের একাধিক সদস্য জানান, গত দুই বছরে সরকারী ও বেসরকারী  বিভিন্ন উৎস থেকে অন্তত পাঁচ লাখ টাকার অনুদান সংগ্রহ করা হলেও সেই অর্থের আয়-ব্যয়ের কোনো হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়নি। এ ছাড়া  মোঃ হাবিবুল্লাহ জেলা ও বিভাগীয় দৈনিকের একাধিক পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় বহন করে আসছে। 
প্রেসক্লাবের সদস্য মামুন ইয়ার চৌধুরী বলেন, 'অনুদানের অর্থ সংগ্রহ ও ব্যয়ের বিষয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। প্রয়োজনে দুদকও বিষয়টি অনুসন্ধান করতে পারে।'
স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিবুল্লাহ উপজেলা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। পাশাপাশি তিনি নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার একজন এমপিওভুক্ত কর্মচারী। এ অবস্থায় দীর্ঘদিন প্রেসক্লাবের নেতৃত্বে থাকা এবং চাকরির দায়িত্ব পালনের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টুসহ মাদ্রাসার কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, হাবিবুল্লাহ চাকরীর  দায়িত্ব পালনের চেয়ে সাংবাদিকতা ও অন্যান্য ব্যক্তিগত কর্মকাণ্ডে বেশি সময় ব্যয় করেন। তাদের দাবী, তিনি নিয়মিতভাবে মাদ্রাসায় উপস্থিত থাকেন না।
নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদ বলেন, 'হাবিবুল্লাহ সপ্তাহের কয়েকটি কর্মদিবসে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। বিষয়টি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমকে অবহিত করা হয়েছিল।'
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, 'আমি প্রায় ২১ মাস ধরে প্রেসক্লাবের দায়িত্ব পালন করছি। খুব শিগগিরই সাধারণ সভা আহ্বান করা হবে। এখন যা হচ্ছে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটির মতামতের ভিত্তিতেই হচ্ছে। অনুদানের অর্থ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, 'এতে কোনো ধরনের অনিয়ম হয়নি। এমপিওভুক্ত কর্মচারী হয়েও প্রেসক্লাবের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, 'আমি সাংবাদিকতা বা প্রেসক্লাব থেকে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করি না। তাই দায়িত্ব পালনে কোনো বিধিনিষেধ আছে বলে মনে করি না।'
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল বারী বলেন, 'এমপিওভুক্ত কোনো কর্মচারী সাংবাদিকতা বা সাংবাদিক সংগঠনের দায়িত্বে থাকতে পারেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আমার জানা নেই।'
এদিকে অভিযোগের বিষয়ে এখনো কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। তবে অনুদানের অর্থের হিসাব প্রকাশ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রেসক্লাবের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সদস্যরা।

Aminur / Aminur

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত