ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় টিআর কাবিখা-কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস রুমে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য নিয়ে কমিশনের দেন দরবার ও ঘুষ গ্রহনের
ওই ভিডিওতে উপজেলা প্রকল্প কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে বলতে দেখা যায়, মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে।মেম্বার বলেন, না স্যার ৩২ হাজার করে।পিআইও তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।মেম্বার এতো স্যার একটু কম করে নেন, ৩৮ হাজার টাকা স্যার কাজের তো লাভও হয়নি। পিআইও মেম্বারলার কোনদিন লাভ হয় না। মেম্বার আসলে আমার কাজটা আপনি দেখেননি স্যার।পিআইও এটা কোনদিন শুনছেন মেম্বারলা বলছে আমার লাভ হইছে, আপনারা বলেন আমি যে এতোদিন পিআইও করতেছি। আমাক কোন মেম্বার বলে নাই আমার লাভ হইছে।মেম্বার কামেরতো চাপ স্যার দলীয় ভাবে, জনগনও চায় কাজ একটু ভাল হোক।পিআইও আমার কথা আমি বলছি এখন আপনার কোন কথা থাকলে বলেন।
এক ব্যক্তি বলে উঠলেন চাচার একটা টিআর আছে।পিআইও বলেন কত?মেম্বার ১ লাখ ৬২ হাজার।পিআইও ১ লাখ ৬২ ইন্টু ১৫, ২৪ হাজার। মেম্বার ২৪ হাজার স্যার, আমরা তো সাড়ে তিন বছর পরিষদেই আসিনি, কাজতো আমরা হান্ড্রেড পারসেন্ট করি স্যার।পিআইও শুনেন আপনারে আগে পরিষদে আসতে দেয় নাই, এরপর থেকে আপনারাও এখন আসতে দিবেন না, শোধবোধ।মেম্বার শোধবোধ কেমনে হইল স্যার।আমরা আছি দেড় বছর, পাঁচ বছর তো আর নয়া করে ফিরে আসবেনা,সাড়ে তিন বছর গেছে আর দেড়টা বছর।
আরেক মেম্বার টিআর আছে একটা স্যার।পিআইও টিআর কত? মেম্বার ১ লাখ ২০ হাজার। পিআইও ক্যালকুলেটর চাপে বলেন ১৮ হাজার টাকা।মেম্বার কাজতো এবার স্যার করছি হান্ড্রেড পারসেন্ট। পিআইও এবার কোন কথা না বলে,অপর আরেকজন ব্যক্তিকে দুইটা প্রকল্প স্ক্রীমের হিসাব দিয়ে বলেন আপনার দুইটা মিলে ৫৬ আসে। এক মেম্বার বলে উঠলেন স্যার আমারটা কম বেশ করে নিয়ে নেন স্যার,আমরা কোনদিন কাজ কাম করি নাই। পিআইও মাথাটা একটু ভাল করে চুলকাও।মেম্বার টাকা গুনে দিচ্ছিলেন।পিআইও বললেন স্যার নেন না, পিআইও অফিসটাতো আপনাদেরেই আপনারাই কন,মেম্বারের সামনে ফাইল রেখে বলেন নেও।
অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন ওরা কাজ না করে বিল নিতে আসছিল, তাই এসব কথা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অঙফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি।আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাকে জানাব এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।
Aminur / Aminur
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা