ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থানীয় বারোবাজারে চার মাস আগে চার বছরের শিশু তাবাসসুম-কে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (২২ জুন), দুপুর ১২টায় ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫০৯নং বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়।
চার মাস আগে হঠাৎ করে নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি শেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থানীয় বারোবাজার এলাকার, আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে চার বছরের ছোট্ট শিশু তাবাসসুম-এঁর ক্ষত-বিক্ষত বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। শিশু তাবাসসুম-এঁর মৃতদেহ উদ্ধারের পর পরিবার কর্তৃক দায়েরকৃত মামলায় বিভিন্ন আলামতের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আবু তাহের-কে কুষ্টিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ ইউনিট।
তারপর কেটে যায় চর চারটি মাস! অবশেষে, শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত বহুল কাঙ্ক্ষিত মামলার রায় ঘোষিত হল আজ।
নানা জল্পনা-কল্পনা শেষে ঘোষিত রায়ে আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড প্রদান করায় সমগ্র ঝিনাইদহবাসী তপ্ত ও ক্ষুব্ধ হৃদয়ে সুশীতল বায়ু প্রবাহিত হয়েছে।
রায়ের বিষয়ে শিশু তাবাসসুম-এঁর পরিবার, এলাকাবাসী ও সমাজের জানান, শিশু ধর্ষণ ও নির্যাতন বর্তমান সমাজে একটি ক্যানসার ব্যাধি। চার বছরের ছোট্ট শিশু তাবাসসুম হত্যার পরে ঝিনাইদহ জেলাসহ সমগ্র বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে। বিচারহীনতার সংস্কৃতি উপেক্ষা করে বর্তমান সরকার একের পর এক শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়ে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এটি তারই অংশ। শিশু তাবাসসুম-কে ধর্ষণ ও হত্যার ঘটনায় আমরা এরকম রায়ই আশা করেছিলাম।
রায় ঘোষণার পরে শিশু তাবাসসুমের বাবা, মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। সেসময় নিহত শিশু তাবাসসুম-কে স্মরণ করে আদালত চত্বরে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার পিপি ঝিনাইদহ শিশু নির্যাতন-দমন ট্রাইবুনালের আইনজীবী মোঃ আকিবুল ইসলাম বলেন,
"আমি এই মামলার পরিচালনাকারী। মাত্র পাঁচ কার্য দিবসে বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন। মামলাটি ঝিনাইদহের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা। শিশু তাবাসসুম-কে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যার দায়ে বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন ও দমন আইনের ২০০৯-এর ২ ধারায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড প্রদান ও পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়াও, দণ্ডবিধি ২০১ ধারায় ৭বছরের কারাদণ্ড ও ২০ হাজার অর্থদণ্ড প্রদান করেছে। এই অর্থদণ্ডের টাকা মামলার বাদীর হাতে তুলে দেয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন।"
এদিকে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের ঘটনায় আইনের এই কঠোর পদক্ষেপে ঝিনাইদহের ইতিহাসে এক অনন্য নজীর স্থাপিত হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত