বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
রাজশাহীর গোদাগাড়ীসহ সমগ্র বরেন্দ্র অঞ্চলের রুক্ষ ও লাল মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সূর্যালোক, উপযুক্ত জাত নির্বাচন এবং আধুনিক পরিচর্যার মাধ্যমে এ অঞ্চলে উচ্চ ফলনশীল আঙ্গুর উৎপাদন সম্ভব। চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষেই আশাতীত সফলতা পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মোট ১ বিঘা ২ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করা হয়েছে। প্রথমবারের এ উদ্যোগেই ফলন ও বাজারমূল্য দেখে উচ্ছ্বসিত চাষিরা। ফলে বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক আঙ্গুর চাষের সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের উদ্যমী কৃষক মনিরুজ্জামান মনির এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথমবারেই প্রত্যাশিত ফলন পেয়ে তিনি এখন বেশ আশাবাদী।
মনিরুজ্জামান মনির বলেন,“বরেন্দ্রের রুক্ষ মাটিতে আঙ্গুরের এমন ফলন হবে, তা কল্পনাও করিনি। বাজারে ভালো দাম ও ক্রেতাদের আগ্রহ আমাকে আগামীতে আরও বড় পরিসরে আঙ্গুর চাষে উৎসাহ জোগাচ্ছে।”
গোদাগাড়ী পৌর এলাকার আলীপুর গ্রামের কৃষক সাব্বির হোসেন বাড়ির আঙিনায় পড়ে থাকা মাত্র দুই কাঠা জমিকে কাজে লাগিয়ে আঙ্গুর চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। তাঁর উৎপাদিত আঙ্গুর স্থানীয় বাজারে প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাব্বির হোসেন বলেন, “অল্প জায়গায় আঙ্গুর চাষ করে যে এত ভালো লাভ করা সম্ভব, তা আগে ভাবিনি। এবার লাভ দেখে আগামী মৌসুমে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের জন্য ইতোমধ্যে চারা রোপণ করেছি।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “পরীক্ষামূলক আঙ্গুর চাষে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গেছে। বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে গোটা বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক আঙ্গুর চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।”
কৃষি সংশ্লিষ্টদের মতে, ধান ও প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল হিসেবে আঙ্গুর চাষ সম্প্রসারিত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে। এতে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বরেন্দ্রের লাল মাটিতে তাই এখন শুধু ধানের নয়, আঙ্গুরের সবুজ স্বপ্নও ডানা মেলতে শুরু করেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার