সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
সুন্দরবনে চলমান তিন মাসের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে বন্যপ্রাণী নিধনে নামা একটি বড় শিকারি চক্রের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের সুপতি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ, বিশেষ উপায়ে সংরক্ষিত বরফ, মাংস ওজনের দাঁড়িপাল্লা এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছেন বনরক্ষীরা।
রোববার (২১ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বেতমোর নদীর পাটাকাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ফেলে গহীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুপতি স্টেশনের বনরক্ষীদের একটি চৌকস দল বেতমোর নদীর পাটাকাটা সংলগ্ন এলাকায় বিশেষ টহল দিচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত ট্রলার বনের দিকে এগোতে দেখে বনরক্ষীরা সেটিকে থামার নির্দেশ দেন। কিন্তু শিকারিরা ট্রলারটি না থামিয়ে দ্রুত সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে দেয় এবং চোখের পলকে লাফিয়ে বনের ভেতর পালিয়ে যায়।
পরে বনরক্ষীরা পরিত্যক্ত ট্রলারটিতে তল্লাশি চালিয়ে হরিণ শিকার ও পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করেন। এর মধ্যে রয়েছে ৪ বস্তা নতুন তৈরি নাইলনের রশির ‘হরিণ ধরার মালা ফাঁদ’, পলিথিনে মোড়ানো ও বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত প্রচুর বরফ (যা মূলত হরিণ শিকারের পর মাংস সংরক্ষণের জন্য আনা হয়েছিল) এবং হরিণের মাংস পরিমাপের জন্য একটি দাঁড়িপাল্লাসহ শিকারে ব্যবহৃত অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালের সময় প্রতিনিধিকে বলেন, “সুন্দরবনে বর্তমানে সব ধরনের প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। বনের এই নীরবতার সুযোগ নিয়ে একটি বড় শিকারি চক্র গভীর রাতে সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিল। বনরক্ষীদের সময়োচিত ও সাহসী তৎপরতায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে বিপুলসংখ্যক হরিণের প্রাণ রক্ষা পেয়েছে।”
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অজ্ঞাতপরিচয় শিকারিদের পরিচয় শনাক্ত করে বন্যপ্রাণী অপরাধ দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের এই কঠোর নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন