ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ১:৪৭

গাজীপুর জেলা প্রশাসনের এল ও শাখার সার্ভেয়ার মোসলেম উদ্দিনের বিরুদ্ধে দালাল চক্রের সদস্য নিয়ে রেলওয়ের জমি অধিগ্রহণের তদন্তে যাওয়ার অভিযোগ উঠেছে।

তদন্তের সময় দালাল চক্রের সদস্যরা সার্ভেয়ার মোসলেম উদ্দিনের সঙ্গে সার্বক্ষণিক ছিলেন এমন ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও মহানগরীর কোনাবাড়ীর শেষ সীমানা বরাব এলাকায় সখিনা বেগমের (৫০) আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে যান তিনি।

তদন্তের সময় দালাল চক্রের সদস্যদের দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, একজন সরকারি কর্মকর্তার সাথে এভাবে দালাল চক্রের সদস্যদের নিয়ে তদন্ত করা কতটুকু যুক্তিসঙ্গত।

জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গ রেলরুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব মৌজায় মৃত হালিম শিকদারের ১০৫ শতাংশ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। কিন্তু এখানে আপত্তি করেন মৃত হালিম শিকদারের মেয়ে সখিনা বেগম। তিনি গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসনের এল ও শাখায় মিস কেস করেন। মিস কেস নং ৪৮/২০২৬, এল এ কেস নং ০৬/০২/২০২১। মৃত হালিম শিকদারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে সখিনা বেগম ছয় নম্বর সন্তান।

সখিনা বেগমের দাবি, ভাইয়েরা দুই বোনকে বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করে তারা নিজেরাই এই টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন। তিনি বলেন, “গত শনিবার তদন্ত কর্মকর্তা আসলেও আমাকে জানায়নি। তারা বিবাদীর সাথে কথা বলে চলে যায়। আজ সোমবার এটার শুনানি রয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের কেন বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করা হবে, এর জন্যই আমি মিস কেস করেছি।”

মৃত হালিম শিকদারের অন্য ছেলে-মেয়েরা হলেন— মৃত লতিফ শিকদার, কামাল শিকদার, সানু শিকদার, মোজাম্মেল শিকদার, আলম শিকদার ও ছোট মেয়ে হামেলা বেগম।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসনের এল ও শাখার সার্ভেয়ার মোসলেম উদ্দিনের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে তিনি রাজি হননি। তিনি বলেন, “আমার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাঁর সাথে কথা বলেন।”

জেলা প্রশাসনের এল ও শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাবরিন আক্তার বলেন, “ঘটনার সত্যতা পেলে ওই সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক