ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ২:৩৬
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোনাববর হোসেন।
সভায় তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং গুজব প্রতিরোধে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের অন্যতম কার্যকর মাধ্যম হলেও এর অপব্যবহারের ফলে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হতে পারে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা এবং দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
সভায় আরও বলা হয়,গুজব ও অপপ্রচার প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত