বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘা, রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মো: আব্দুল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মো: শফিউল্লাহ সুলতান।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো: শফিউল্লাহ সুলতান ফার্মার সার্ভিস সেন্টার’ (FSC)-এর গুরুত্ব তুলে ধরে বলেন, ফার্মার সার্ভিস সেন্টার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক কেন্দ্র। এখান থেকে কৃষকরা আধুনিক চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন কৌশল সম্পর্কে সঠিক পরামর্শ পাচ্ছেন। তাছাড়া মানসম্মত বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে প্রাপ্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ফসলের সঠিক বাজারদর জানার মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন, যা তাঁদের উৎপাদন খরচ কমিয়ে ফলন ও লাভ দ্বিগুণ করতে সাহায্য করছে।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের আধুনিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। পার্টনার প্রকল্প গ্রামীণ রূপান্তর ও পুষ্টি নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে। সরকারের কৃষক কার্ড এই প্রকল্পের একটি অংশ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার বলেন, একজন আদর্শ কৃষকই দেশের কৃষিকে বাঁচিয়ে রাখেন। পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় সাধারণ পর্যায়ের কৃষকদের দক্ষ করে তুলতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠ পর্যায়ে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষকদের আধুনিক কৃষির মূলধারায় নিয়ে আসা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মনসুর আলী, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষাণী।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারে পার্টনার প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অবলম্বনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি ফাহাদের নিঃশর্ত মুক্তি দাবি
বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাঙ্গামাটির বরকল দুর্গম সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি
তারাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা
মনিরামপুরে ৭শ’ মিটার সড়ক জনদুর্ভোগ
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা
রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত