বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি ফাহাদের নিঃশর্ত মুক্তি দাবি
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রদল। একই সঙ্গে নেতৃবৃন্দ অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি তুলছেন।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাউফল পৌর শহরের ফজলুল হক মৃধার দায়েরকৃত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলায় পটুয়াখালী আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আব্দুল্লাহ আল ফাহাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনা বাউফলের ছাত্ররাজনীতিকে দমন করার একটি অপচেষ্টা মাত্র।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, "আব্দুল্লাহ আল ফাহাদ বাউফলের ছাত্রসমাজের এক জনপ্রিয় মুখ। তাকে এভাবে অন্যায়ভাবে অবরুদ্ধ করে ছাত্রদলের চলমান আন্দোলন ও সাংগঠনিক গতিশীলতাকে স্তব্ধ করা যাবে না। মামলা-হামলা ও জেল-জুলুমের ভয় দেখিয়ে রাজপথের সৈনিকদের দমিয়ে রাখা অসম্ভব।"
এ সময় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তবে বাউফলের সর্বস্তরের ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ফাহাদের সুচিকিৎসা ও কারাগারে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত মুক্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার