কুতুবদিয়া হাসপাতালে দুই রোগীর মৃত্যু
কুতুবদিয়া হাসপাতালে হৃদরোগ ও ডায়রিয়াজনিত জটিলতায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে সুমি আক্তার (২৭)উপজেলার আলী আকবর ডেইলের পুতিন্যার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং হরি কৃষ্ণ নাথ হলেন ধূরুং বাজারের নাথ পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুমি আক্তার তীব্র পানিসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তীব্র ডায়রিয়ার কারণে শরীরে পানি ও ইলেকট্রোলাইটের মারাত্মক ঘাটতি দেখা দেয়, যার ফলে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর হয়ে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে, হরি কৃষ্ণ নাথ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পূর্বে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। আজ তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে, হৃদ্পেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে সৃষ্ট হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) থেকে কার্ডিওজেনিক শকে তার মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ