শিবচরে ৬ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা
মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও শিবচর পৌর মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে, শিবচর পৌর মার্কেটের বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক দোকান মালিক তাদের দোকান বন্ধ করে দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি, অধিক মূল্যে সিগারেট বিক্রি, নিষিদ্ধ কসমেটিকস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ