ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রকল্পের অর্থ ফেরত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কাজ বাস্তবায়ন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের গেট নির্মাণকে কেন্দ্র করে এলাকার কিছু মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির কাজ শুরু হওয়ার তারিখ ছিল ৬ এপ্রিল ২০২৬ এবং শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল ২০ জুন ২০২৬। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৬ লাখ ৫১ হাজার ৬৮৮ টাকা। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মেসার্স মাসুদ ট্রেডার্স। পরে ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নেন পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিঠু মিয়া।
কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা হলে তিনি জানান, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাইদুর রহমানসহ এলাকার কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন। তাদের বাধার কারণে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেছি। কিন্তু স্থানীয় লোকজন গেট নির্মাণকাজে বাধা দেয় এবং নির্মাণসামগ্রী নষ্ট করে ফেলে। ফলে কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।”তিনি আরও জানান, যে বাউন্ডারি ওয়ালের ভেতরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি মসজিদ অবস্থিত। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করা হলেও স্থানীয় বিরোধের কারণে কোনো সমাধান হয়নি। উপজেলা প্রকৌশলী আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকল্পের অব্যয়িত অর্থ ১৫ থেকে ১৭ জুনের মধ্যে ফেরত পাঠানোর বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ বাস্তবায়ন সম্ভব না হওয়ায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।” স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করে ভবিষ্যতে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied