গোপালগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ১ লাখ ৭৬ হাজার শিশু।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ১ হাজার ৬৮৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপুষ্টিজনিত নানা জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে। তাই নির্ধারিত বয়সের কোনো শিশু যেন এ কার্যক্রমের বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন আরও বলেন, জাতীয় এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ূন রশিদ, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
Link Copied