আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার সাকিব হোসেন আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামের মো. ওসমানের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আদমদীঘি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালশন গ্রামের কালিবাড়ী মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি চায়ের দোকানের পেছনে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের দাবি, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আদমদীঘিসহ জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল। এ সময় সাকিব হোসেনকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের একটি রঙিন ব্যানারসহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা করা হয়েছে। আদমদীঘি থানার মামলা নম্বর ২০, তারিখ ২২ জুন ২০২৬। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২)/২৭(২) ধারা উল্লেখ করা হয়েছে।
আদমদীঘি থানার পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন