বড়লেখায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-১
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে কমিউনিটি সেন্টার হইতে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ মোঃ কামরান আলী (২৫) নামে ১ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার রাতে এসআই মোঃ আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে মালামাল সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মোঃ আলী আকবরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত ১০ ঘটিকা হইতে ১৯ জুন সকাল ৭ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা উপজেলার ১০নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের গাংকুল হাজী জামাল কমপ্লেক্স (কমিউনিটি সেন্টার) এর অফিস কক্ষ থেকে ১টি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করিয়া নিয়া যায়। উক্ত ঘটনার পর বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে চোরকে গ্রেফতারসহ বাদীর চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৫ হাজার ৯৫০ টাকা। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত গ্রীণক্যাব অটোরিক্সা উদ্ধার করা হয়। যার মুল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।
এবিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, চুরি হওয়ার পর বাদী থানায় ৪৫৭/৩৮০ দারায় একটি মামলা (নং-২৩,-২১/০৬/২০২৬) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। সোমবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি