ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ৪:২৩
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে, সবুজ মাঠে ঘেরা নিভৃত এ জনপদেই বাস করেন কৃষক সায়েদ আহমেদ খান বাচ্চু। তবে এলাকায় নিজ নামে নয়, তিনি পরিচিত ‘বীজ সংগ্রাহক’ হিসেবে। বছর দশেক আগে নিজের জমিতে চাষ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ে ‘ব্যতিক্রম’ একটি বথুয়া শাকের চারা। গাছটি ফেলে না দিয়ে যত্ন নিতে শুরু করেন। সাধারণ বথুয়ার মতো খাটো নয়, বরং পূর্ণাঙ্গ গাছে রূপ নিয়ে যার উচ্চতা দাঁড়ায় সাত থেকে আট ফুট। কৌতূহল জাগায় পরে সেখান থেকে বীজ সংগ্রহ করে নিয়মিত চাষ শুরু করেন নিজ জমিতে। সেই বীজ ছড়িয়ে দেন আশপাশের কৃষকদের মাঝেও।
 
এই বথুয়া শাকেই ছিল তার দীর্ঘ বীজ অভিযাত্রার নতুন গল্পের শুরু। কৃষক বাচ্চুর নেশা ধানের বীজ সংগ্রহ। তার ব্যক্তিগত সংগ্রহে এখন রয়েছে ৫৪০ প্রজাতির ধানের বীজ। পাশাপাশি রয়েছে ৪২ প্রজাতির শাক-সবজির বীজ এবং ১৯ প্রজাতির দেশি ফলের বীজ। শুধু সংগ্রহেই সীমাবদ্ধ নন তিনি। নিজ উদ্যোগে দীর্ঘদিন পরীক্ষামূলক চাষ ও সংকরায়ণের মাধ্যমে বাচ্চু উদ্ভাবন করেছেন ১৬টি নতুন জাতের ধান। এর মধ্যে ৯টি জাত তার নিজস্ব আবিষ্কার। এ ধানের বীজ তিনি এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন।
 
এ ব্যাপারে ৬৬ বছর বয়সী কৃষক বাচ্চু বলেন, আমার বাপ-চাচারা যেভাবে চাষ করতেন তাতে ফলন কম হতো। তখন লাঙল দিয়ে চাষ হতো, কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার তেমন হয়নি। ফলন কম হলেও তা ছিল খুবই সুস্বাদু। মানুষের রোগবালাইও কম ছিল। পরে দেশে জনসংখ্যা বাড়ায় কৃষিজমি কমতে থাকে। এ চাপ সামলাতে আমরা ধানের উৎপাদন বাড়াতে হাইব্রিড, উফশী জাত চাষ করতে শুরু করি। যেকোনো উপায়ে ফলন বাড়ানোই লক্ষ্য। ফলে আমাদের অনেক দেশীয় ও আঞ্চলিক জাত হারিয়ে যেতে শুরু করে। আমি সেই জাতগুলোকে টিকিয়ে রাখার উদ্যোগ নিই। এতে এসব জাতের অস্তিত্ব টিকে আছে, পাশাপাশি নতুন প্রজন্ম জানতে পারছে আমাদের পুরনো জাত সম্পর্কে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার