শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, 'সারাদেশের ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্ন, যেটি আগে আলাদা আলাদা হতো। আগামীতে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ডে যে যে বিষয়গুলো একক বা কমন সেগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চায়না শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকুক। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য সেটিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তি করছি।'
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। আমরা সিলেবাস কারিকুলাম ক্রমান্বয়ে পরিবর্তন করছি। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদের জন্য খেলাধুলা নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয় শিক্ষাশ অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বেশি, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। যার জন্য কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ।
সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সাংসদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
এরআগে পায়রা উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন, শিক্ষা মন্ত্রী'সহ উপস্থিত অতিথিরা। এরপর অতিথি, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষা ও গবেষণা'সহ বিভিন্ন খাতে অবদানের জন্য ৪৯ জন শিক্ষক-মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ৩জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন