কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন
কক্সবাজারের কুতুবদিয়ায় জমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করা তিন ব্যক্তিকে আসামী করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ঘটনার বাইরে গিয়ে পূর্ব বিরোধের জেরে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে।
জানা যায়, গত শুক্রবার উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখারী বদাইয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হাফেজ শহীদ উল্লাহর ওয়ারিশদের সঙ্গে হাবিব উল্লাহর ওয়ারিশদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতরা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।
ঘটনার পর কুতুবদিয়া থানায় দায়ের করা মামলায় ৭ নম্বর আসামী জয়নাল আবেদীন, ৮ নম্বর আসামী সাইফুল ইসলাম এবং ১৩ নম্বর আসামী বৃদ্ধ সিরাজ উদ্দীনকে অন্তর্ভুক্ত করা হয়। তবে তাদের পরিবার ও স্থানীয়দের দাবি, ওই তিনজনের কেউই সংঘর্ষে অংশ নেননি।
অভিযোগ রয়েছে, মামলার ৮ নম্বর আসামী সাইফুল ইসলাম ঘটনার সময় নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। অপরদিকে জয়নাল আবেদীন ও সিরাজ উদ্দীন পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিনের বিরোধ ও প্রতিপক্ষকে চাপে ফেলতেই তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যদি ঘটনাস্থলে না থাকা ব্যক্তিদেরও আসামী করা হয়, তাহলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক। তাদের মতে, এমন প্রবণতা অব্যাহত থাকলে ফৌজদারি মামলাকে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতি আরও উৎসাহিত হবে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, প্রকৃত দোষীদের আড়াল করে নির্দোষ মানুষকে মামলায় জড়ানোর অভিযোগ যদি সত্য হয়, তবে তা শুধু আইনের অপব্যবহারই নয়, বিচারপ্রত্যাশী মানুষের আস্থার ওপরও বড় ধরনের আঘাত। তাই দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ