ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ৪:২৫

ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার প্রধান আসামিকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার র‌্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনসুর আলম (৪০)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর এলাকায়।
র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী নিজেই মামলার বাদী। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর আত্মীয় হওয়ার সুবাদে তাঁর বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে বিভিন্ন সময় অনাকাঙ্খিত প্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভুয়া কাবিননামা তৈরি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই কাবিননামা পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে চাপ প্রয়োগ করা হয়। পরে দেখা করার কথা বলে তাঁকে ঠাকুরগাঁও শহরে ডেকে নেওয়া হয়। সেখানে একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, হত্যাচেষ্টা এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, পরে ভুক্তভোগীকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ধারণ করা ছবি ও ভিডিও তাঁর স্বামীসহ পরিচিতজনদের কাছে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গত ১৯ মে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।
র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১-এর গাজীপুরের একটি যৌথ দল শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কাপাসিয়া উপজেলার সাইনবোর্ড–নারায়ণপুর সড়কের ভুবনের চালা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি, অপহরণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার