বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাৎ ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। সোমবার বগুড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সভা বাস্তবায়ন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মো. বেলাল মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেজি. নং রাজ-১৯৬২-এর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এরপর থেকে দীর্ঘ সময় পার হলেও সংগঠনের বৈধ কোনো নির্বাচন হয়নি।
বেলাল মন্ডল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলোচনা সাপেক্ষে সাধারণ সভা অনুষ্ঠানের জন্য সাত সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক করা হয় তাকে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাধারণ সভায় উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের ওপর নির্বাচন সংক্রান্ত দায়িত্ব অর্পণ করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ নির্বাচন কমিটি গঠন করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলাল মন্ডল অভিযোগ করেন, সাধারণ সভায় সংগঠনের বর্তমান সভাপতি আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে জানান, সংগঠনের তহবিলে মাত্র ২ হাজার ৬০০ টাকা রয়েছে। অন্য কোনো অর্থ বা ফান্ড নেই।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দীর্ঘ ১৩ বছর ধরে সংগঠনের সম্পদ ও কার্যক্রম নিয়ে নানা অনিয়ম হয়েছে। সংগঠনের তিনটি মিকচার মেশিন ছিল, যার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। এ ছাড়া ২৫০টি স্টিলের কড়াই, ৪০টি বেলচা, আইপিএসসহ বিভিন্ন সামগ্রী ছিল। এসব সম্পদ ও অর্থের সঠিক হিসাব প্রকাশের দাবি জানান তারা।
বেলাল মন্ডল বলেন, সংগঠনের সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত অডিট কমিটি গঠন, আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় সাধারণ শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন