শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ধনপুর গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ।
বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রস্তুতকৃত তালিকায় অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবি, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির কয়েকজন নেতা স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করেছেন।
তারা আরও বলেন, ধনপুর গ্রামের অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক আকবর আলী, আব্দুল আলী, সুরুজ মিয়া, ফজলু মিয়া, ফখর মিয়া, মান্নান আহমদ, লিয়াকত মিয়া, জামাল আহমেদ, ফরিদ মিয়া, আব্দুল কাদির, তৈবুর রহমান, শাহিন মিয়া, ফয়জুল হক, শাহাবুদ্দিন হক, আব্দুল হেকিম, নুরুদ্দিন, ওমেদ আলী, ফয়জুল করিম, জিয়া উদ্দিন, আব্দুল মুকিদ, আইনুদ্দিন, তরিক উল্লাহ, ছিদ্দিকুর রহমান, আছদ্দর আলী, মছদ্দর আলী, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, এবাদুর রহমান, আক্কাস মিয়া, আক্কাস উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মদরিছ আলীসহ এলাকার অন্যান্য কৃষকরা।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত