ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ৪:৫৩
জাটকা ইলিশ রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জেলেকে আটক করে জরিমানা করা হয়। ‎সোমবার (২২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৮ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। অভিযানের সময় একজন জেলেকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার এবং ভূঞাপুর নৌ পুলিশের সদস্যরা।
‎
এ বিষয়ে ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, জাটকা ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন