ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
ঢাকার ধামরাইয়ে ভারী যানবাহনের চলাচল ও টানা বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ঢুলিভিটা-বাড়িগাঁও আঞ্চলিক সড়কের সংস্কার করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
সোমবার (২২জুন) দুপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বালু ও ইটের খোয়া ফেলে সড়কটির সংস্কার কাজ পরিচালনা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারী যানবাহনের চলাচল এবং টানা বৃষ্টিপাতের কারণে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সড়কটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তার বিভিন্ন অংশে পানি জমে থাকায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
সংস্কার কাজ শেষে নাজমুল হাসান অভি বলেন, “দীর্ঘদিন ধরে ঢুলিভিটা-বাড়িগাঁও আঞ্চলিক সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে বৃষ্টির সময়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবাগ্রহণকারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘব করতেই আমরা দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “২৪ আগস্টের চেতনায় জনগণের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে আমরা সবসময় স্থানীয় জনগণের পাশে থাকব।”
এলাকাবাসী জানান, সড়কটির সংস্কারের ফলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তারা সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া,সদস্য সাইদুর রহমান জনি,রাসেল,ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহম্মেদ ভূঁইয়া (শাওন),যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপু ও পারভেজ পাঠান,সদস্য শহিদুল ইসলাম সোহি, মোস্তফা হোসেন, ইয়াসিন আরাফাত ওসামা, কবির হোসেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান ও মারুফ প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’