ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-৬-২০২৬ বিকাল ৫:১৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান, পেঁয়াজ ও মরিচ বীজ বিতরণ শুরু করা হয়। এ উপলক্ষে সোমবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধান বীজ, মরিচ ও পেঁয়াজবীজ, সার এবং বালাই নাশক বিতরণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তিনি বিতরণকৃত বীজ-সার ও বালাইনাশক সঠিকভাবে ব্যবহার করে শস্যফলন বাড়ানোর জন্য উপকারভোগী কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তব্য শেষে ইউএনও কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। 

কৃষি অফিসারের দেয়া তথ্য মতে, এ মৌসুমে মোট ৩,৮০০ কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা দেয়া হবে। প্রতি কৃষক-কৃষাণীকে ধানবীজ ৫ কেজি, ড্যাপ সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি। এইসাথে সারসহ ৬০ জনকে মরিচ ও ৭০ জনকে পেঁয়াজবীজ কন্দ এবং বালাইনাশক দেয়া হবে। এছাড়াও ২৫০ জনকে গ্রীষ্মকালিন পেঁয়াজবীজ ও সার দেয়া হবে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত