দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গত ২১ জুন রাত ১০টা ৪০ মিনিটে গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজারের সামিয়া প্লাজার (হোমনামুখী সড়ক) সামনে পাকা রাস্তার ওপর থেকে সোহেল (২২) নামে এক যুবককে ১০৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতার সোহেল কুমিল্লার চান্দিনা উপজেলার তোয়ারপাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই এলাকার কানা রফিকের বাড়িতে বসবাস করতেন।
অন্যদিকে, এসআই (নিঃ) ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জুন নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. মনির হোসেনকে গ্রেফতার করেন। তিনি দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দৌলতপুর পূর্বপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ