ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২২-৬-২০২৬ বিকাল ৫:৪৭
গাজীপুরের গাছা থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠনের কথিত নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে টঙ্গীতে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুবদলের নেতাকর্মীরা। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক শেখ মোঃ সুমন ও সদস্য সচিব আজিজুর রহমান টিপু'র নেতৃত্বে পৃথক পৃথক মোটরসাইকেল শোডাউন ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের অবস্থান তুলে ধরেন। আয়োজকদের দাবি, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, পশ্চিম থানা যুবদলের মোটরসাইকেল শোডাউনটি টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে গাজীপুরা, টঙ্গী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট এলাকায় এসে শেষ হয়। পুরো কর্মসূচিজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। নাজমুল হোসেন মণ্ডল বলেন, জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, টঙ্গী পূর্ব থানা যুবদল সবসময় জনগণের পাশে থেকে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। শেখ মো. সুমন বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করি। কেউ যদি নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে সোচ্চার থাকব। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই আমাদের প্রত্যাশা। আজিজুর রহমান টিপু বলেন, গাজীপুর মহানগর যুবদলের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। জনগণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মাটিতে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতি গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা