সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর মারিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আলিফ (১৫) কে আটক করেছে থানা পুলিশ। আলিফ সিংগাইর উপজেলার দক্ষিণ কানাইনগর গ্রামের বরকতউল্লার ছেলে। এদিকে আজকে সোমবার সারাদিন কয়েক দফায় আলিফের বাড়িঘরে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
স্বজনদের দেয়া তথ্যমতে, গত ১৫ জুন স্কুলের টিফিন চলাকালীন সময়ে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে একটি শ্রেণিকক্ষে মারিয়াকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। বিষয়টি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে পাঠায়। এরপর মুচলেকা নিয়ে তাদের দুজনকেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয়া হয়।
ঘটনার দিন মারিয়া তার নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখেই বের হয়ে যায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও গত ৬ দিনে তার কোনো সন্ধান পায়নি।
অবশেষে গত রোববার বিকেলে চন্দননগর এলাকার একটি ঝোপের কাছে একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা কাছে গিয়ে দেখতে পান এক কিশোরীর দ্বিখণ্ডিত মরদেহ গাছের ডালে ঝুলানো। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হ*ত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দশম শ্রেণির সেই শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সাথে তার বাবা বরকত উল্লাহকেও। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত