লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৬ নম্বর জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে মাদককে ‘না’ বলার প্রত্যয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সচেতন মহলসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যাম খালাসী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারভেজ মোল্লা। সভায় ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ এলাকায় মাদকের বিস্তার রোধ ও তা নিয়ন্ত্রণে বিভিন্ন গঠনমূলক আলোচনা করেন। বক্তব্যকালে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম বলেন, মাদক নির্মূলে প্রত্যেক গ্রামে একটি করে কমিটি গঠন করা প্রয়োজন। কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ এলাকায় কঠোর নজরদারি রাখবেন এবং কোথায় কী অনিয়ম হচ্ছে, তা প্রতি মাসের মাসিক মিটিংয়ে রিপোর্টের মাধ্যমে দাখিল করবেন।
তিনি আরও আশ্বাস দেন যে, ন্যূনতম তিনজন সাক্ষীসহ নির্দিষ্ট অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে প্রশাসনের সাথে আলোচনা করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই সামাজিক আন্দোলনকে বেগবান করতে মাদকবিরোধী কমিটির মাসিক মিটিংয়ের যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন