গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
গাজীপুরের কাশিমপুরে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারী ব্যবসায়ীকে মারধর, শ্লীলতাহানি, নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী তিথিলা আক্তারের অভিযোগ, কাশিমপুর থানার বারেন্ডা মোল্লা মার্কেট এলাকার আনছার আলী মার্কেটে তার ও তার স্বামীর পরিচালিত "কাইনাথ কাপড় ও কসমেটিক্স" নামে একটি দোকান রয়েছে। প্রায় সাত থেকে আট মাস আগে পরিচিত আকলিমা আক্তার তার দোকান থেকে প্রায় ৮ হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেন। পরে সেই টাকা চাইলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আকলিমা আক্তার (৩৮), তার স্বামী নূর মোহাম্মদ (৪৮) এবং ছেলে রিফাত হোসেন (২৩)-কে। এছাড়া তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকেও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দোকানে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। এ সময় তিথিলা আক্তার ও তার স্বামীকে মারধর করে আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, দোকানের ক্যাশবক্স থেকে ১২ হাজার ৭০০ টাকা এবং তিথিলা আক্তারের গলায় থাকা প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, রিফাত হোসেন তার জামাকাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান এবং নূর মোহাম্মদ ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহত অবস্থায় তিথিলা আক্তারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় কাশিমপুর থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন