শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার
প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আলজেরিয়া। এই জয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল দলটি। অন্যদিকে, এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। লিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় জর্ডান। তাদের হয়ে গোল করেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আলজেরিয়া। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে তারা দুটি গোল আদায় করে নেয়। আলজেরিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন আহমেদ নাধির বেনবোয়ালি। ম্যাচের ৬৯তম মিনিটে তিনি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আক্রমণের গতি আরও বাড়ায় আলজেরিয়া। শেষদিকে, ৮২তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিন গৌরি।
এরপর বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া, আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় জর্ডান।
ম্যাচজুড়ে বলের দখলে বড় ব্যবধানে এগিয়ে ছিল আলজেরিয়া। পুরো ম্যাচে তাদের পায়ে ছিল ৭২ শতাংশ বল এবং তারা ১৭টি শট নেয়, যা তাদের আধিপত্যের প্রমাণ দেয়।
Aminur / Aminur
শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
দুই ম্যাচে মেসির ৫ গোল
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার
এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!
বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!
স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান
বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড