বেনাপোলে ৩ কোটি টাকার চুরিকৃত পণ্যসহ রাজস্ব কর্মকর্তা আটক
যশোরের বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে চুরিকৃত ৩ কোটি টাকার কাসমেটিক্স চালানসহ রাজস্ব কর্মকর্তা আটক। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নং ট্রাকসহ সহকারি রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎকে হাতে নাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) বিকালে বেনাপোল সদর বিজিবি ক্যাম্প থেকে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন- কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী, কাভার্ড ভ্যানচালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি চোরাচালান অভিযান পরিচালনা করে কোটি কোটি টাকার চোরাচালান পণ্য জমা দেই বেনাপোল কাস্টমস বিজিবি গোডাউনে। নিলাম শাখা কর্তৃক এসব আটক পণ্য যাচাই বাছাই করে কাস্টমস নিলাম করে থাকে। কিন্তু দীর্ঘ মাস যাবৎ বেনাপোল কাস্টমস হাউসে আটক পণ্য চালানের নিলাম প্রক্রিয়া বন্ধ রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে গোডাউন থেকে ত্রান মন্ত্রাণালয়ের পণ্যের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে কোটি টাকার কসমেটিক্স পণ্য চালান বিক্রির জন্য বাহিরে বের করে গোডাউন কর্মকর্তা।
এদিকে, ঘটনার পরে কাস্টমস হাউসের দুই গোডাউন কর্মকর্তা আরিফুর রহমান চৌধুরী ও ইন্দ্রজিৎসহ তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ী মহলের প্রশ্ন, শুধু সাময়িক বরখাস্ত বা বিভাগীয় তদন্তে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে কি না।
অভিযোগ রয়েছে, বেনাপোল কাস্টমস গোডাউনের দায়িত্বরত কর্মকর্তারা সরাসরি পণ্য চুরি সিন্ডিকেটের সাথে জড়িত। গত ৪ (ডিসেম্বর-২৫) আরেক কাস্টমস গোডাউন কর্মকর্তা আরিফুর রহমান চৌধুরী কয়েক বস্তা কসমেটিক্স পণ্য ও প্রাইভেটকারসহ বিজিবির হাতে আটক হয়। তবে সে যাত্রায় কাস্টমসের উদ্ধর্ত্বন কর্মকর্তার মাধ্যমে ছাড় পেলেও কোন ব্যবস্থা নেইনি কাস্টমস কর্তৃপক্ষ। একই সাথে আটক পণ্যের নিরাপত্তার দায়িত্ব থাকা কাস্টমসের শীর্ষ কর্মকর্তাদের গাফিলতি ও নজরদারির অভাবে প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
বিজিবি জানায়, কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় ৬০০৮ টি শাড়ী, ৬৩ টি থ্রীপিচ, ৩৮৬ টি কম্বল, ২০৮ টি চাদর, ০৮টি ওড়না এবং ৩৩,২২২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাওয়া গেছে। সকল পণ্যর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৭ হাজার ৬৫ হাজার টাকা।
অনুসন্ধানে জানা যায়, বেনাপোল কাস্টমসের গোডাউন থেকে ত্রাণের পণ্য চালানের সাথে অন্যান্য পণ্য চালান চুরি হতে পারে বলে গোয়েন্দা সংস্থা মরফত তথ্য দিয়ে ছিলো। তারপরও কাস্টমস গেট ডিভিশন ও গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তদারকি ছাড়াই কিভাবে কাস্টমস থেকে পণ্য চালান গাড়ি লোড হয়ে বাহিরে চলে গেলো ? এই চক্রের সাথে উদ্ধর্ত্বন কর্মকর্তা জড়িত ? তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
আটক পণ্য চালান চুরির বিষয়ে শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু জানান, বেনাপোল সীমান্তে দায়িত্বরত বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যান্ত দক্ষতার সাথে চোরাচালান ও অবৈধ পণ্য আটক করে কাস্টমসে জমা করে। আর এই পণ্য যদি কাস্টমস কর্মকর্তার মাধ্যমে চুরি হয়ে যায় ‘খুবই দুঃখ জনক’। এর আগেও কাস্টম কর্মকর্তাদের দায়িত্বের অবহেলার কারনে কাস্টমস ভল্ট থেকে স্বর্ন ও ডলার চুরি হয়েছে। আটক রাজস্ব কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদসহ আটক পণ্য চালানের সাথে আরও যারা জড়িত আছে সকলকে আইনের আওতার আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে বন্দর ও কাস্টমসের কয়েকটি ঘটনায় পণ্য চালান চুরি শুল্ক ফাঁকি রোধে কাস্টমস গেট ও বন্দরের গেটে বিজিবি বা কোস্টগার্ড বসানোর দাবি জানাচ্ছি।
সংশ্লিষ্টদের অভিমত,এনবিআর এর হস্তক্ষেপসহ টোটাল কাস্টমসের ভেতরে সিসিটিভি নজরদারি, নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন জরুরী। তা না হলে বেনাপোল বন্দর ও কাস্টমসের ভঙ্গুর নিরাপত্তার চিত্র রাজস্ব আদায়ে হুমকির দিকে এগিয়ে যাবে।
স্থানীয় আমদানিকারক মেহেদী জানান, কাস্টমস বিজিবি গোডাউন সাইডে পণ্য চুরির এটা নতুন কি? সিন্ডিকেটের মাধ্যমে গোডাউন থেকে পণ্য চুরি হয়ে থাকে। তবে এমন ঘটনা আগেও ঘটেছে। গোডাউনের পণ্যের সম্পূর্ন ইনভেনট্রি করে চুরি যাওয়া মালামালের সঠিক পরিমান বের করে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মামলা দায়েরের মাধ্যমে আটককৃত পণ্য চালানসহ তিন জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাস্টমসের কমিশনার ও যুগ্ন-কমিশনারকে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেনি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন