বাগেরহাটে থানার সামনে মটরসাইকেল চাপায় প্রান গেল পথচারী বৃদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় থানার সামনে রাস্তায় মটরসাইকেল চাপায় পান হারিয়েছেন ফুলবরু বিবি (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী। সোমবার সন্ধ্যার আগ মুহুর্তে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিদ শাহরিয়ার। নিহত ফুলবরু বিবি মোরেলগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত রোকা মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের চাপায় ফুলরুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবরু পরিবারে ২ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো: মাহমুদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃদ্ধার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ