মিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে মো. সাজ্জাদ হোসেন তারেক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার বাবা মোশারফ হোসেন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ওই এলাকার বাসিন্দা মো. আরিফুল ইসলাম বলেন, পূর্ব ডোমখালী এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ এবং উনার ছেলে সাজ্জাদ বাড়ির অদূরে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান। বাবা মোশারফকে আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশংকাজনক।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি খুব হৃদয়বিদারক ঘটনা। আজ সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে মারা যান। তার বাবা মোশারফের অবস্থাও ভালো নয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied