ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ধুনটে কথিত পীর জাকারিয়ার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:২০
 বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামে মাজার নির্মাণকে কেন্দ্র করে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় কথিত পীর জাকারিয়ার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সোমবার (২২ জুন) দুপুরে ছোনপচা কেন্দ্রীয় জামে মসজিদে মাজার নির্মাণের বৈধতা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শহিদুল ইসলামের ছেলে জাকারিয়া ও তার অনুসারীরা স্বপ্নে নির্দেশ পাওয়ার দাবি তুলে মাজার নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় আলেম সমাজ এর বিরোধিতা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আলোচনা চলাকালে কোরআন শরিফ ও হাদিসের কিতাব নিয়ে বক্তব্য দেওয়ার সময় জাকারিয়া আপত্তিকর মন্তব্য করেন। এতে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সভাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আয়োজকরা আলোচনা বন্ধ করে দেন।
ঘটনার প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা জোরশিমুল বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কোরআন-হাদিস অবমাননার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জোরশিমুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সবুর বলেন, “বাহাছ চলাকালে কোরআন ও হাদিসের অবমাননা করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।”
তবে জাকারিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কোরআন অবমাননার অভিযোগ সত্য নয়; যদি কোনো ভুল হয়ে থাকে, তা অনিচ্ছাকৃতভাবে হয়েছে।
চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জুয়েল বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ায় আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে।” কোরআন অবমাননার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটি স্লিপ অব টাং হতে পারে।”
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত