ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ৯ মামলায় জরিমানা ১ হাজার ৯০০ টাকা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:২২

গোপালগঞ্জ সদর উপজেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি মামলা দায়ের এবং মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম ফয়জুল বারী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদ।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। আইন লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা হ্রাসে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন