নাগেশ্বরীর পল্লীতে বিপুল পরিমান ভারতীয় চোরাই মালামাল উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুরে একটি বসতবাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস,পাপড় ও প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত এক সাঁড়াশি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং কচাকাটা থানার এসআই মিন্টু মিয়ার অংশগ্রহণে পুলিশের একটি দল নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলহাজ্জ জালাল আলীর পুত্র জহুরুল ইসলাম এর বসতবাড়ির ধানের গোলায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্ত জহুরুল ইসলাম বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এ এলাকায় অনেক স্থানে এখনো পূর্ণাঙ্গ কাঁটাতারের বেড়া না থাকায় চোরাকারবারিরা সহজেই ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদক বাংলাদেশে প্রবেশ করাতে সক্ষম হচ্ছে। ফলে অবৈধ ব্যবসার মাধ্যমে তারা বিপুল মুনাফা অর্জন করছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “নারায়ণপুর ইউনিয়ন একটি অত্যন্ত দুর্গম ও সীমান্তঘেঁষা এলাকা। নদী ও চরবেষ্টিত হওয়ায় এখানে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা এলাকাটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে আসছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ