চট্টগ্রামে 'বিশ্বকাপে আমিই সেরা' শীর্ষক বিতর্ক প্রযোগীতা অনুষ্ঠিত
নিজের দলকে সেরা প্রমাণ করার জন্য চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 'বিশ্বকাপে আমিই সেরা' শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা। সোমবার (২২ জুন) ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”
“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এ ব্যতিক্রমধর্মী আয়োজনে ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন। বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি কাহুট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফবিডি এর চেয়ারম্যান একেএম শোয়াইব। এছাড়া বিতার্কিক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেনসিআইইউ আউটরিচ কমিটির আহবায়ক ড. ইমন কল্যাণ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্টার মিস লিমা ও এনডিএফ বিডির কো চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত