দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই
ঢাকা উত্তর বঙ্গ রেলরুটের পাশে অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব মৌজায় আরএস খতিয়ানের ৪২ এর ১৪২৭ দাগে মৃত হালিম শিকদারের ১০৫ শতাংশ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। কিন্তু এখানে আপত্তি করেন মৃত হালিম শিকদারের মেয়ে সখিনা বেগম। তিনি গেলো ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসনের এল ও শাখার মিস কেস করেন। মিস কেস নং ৪৮/২০২৬ এল এ কেস নং ০৬/২০-২১,প্রসেস নং- ৬২/২০২৬। মৃত হালিম শিকদারের ৫ ছেলে ও ২
মেয়ের মধ্যে সখিনা বেগম ছয় নম্বর সন্তান।
সখিনা বেগমের দাবী ভাইয়েরা দুই বোনকে বাবার
ওয়ারিশ থেকে বঞ্চিত করে তারা নিজেরাই ওই টাকা আত্মাসাৎ করার পায়তারা করছেন দালাল চক্রের মাধ্যমে।
তার আপত্তির ভিত্তিতে গেলো শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের এল ও শাখার তদন্ত কর্মকর্তা সার্ভেয়ার মোঃ মুসলিম উদ্দিন সরেজমিনে এসে তদন্ত করেন। সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আজকে শুনানি হয়।
এদিকে দালাল চক্রের অন্যতম হোতা ফেরদৌস গংসহ অন্য সদস্যরা বাদী সখিনা তার বোন হামেলা ও মৃত ভাইয়ের ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে অন্য
চার ভাইকে ভূমি অধিগ্রহণের টাকা তুলে দিবেন বলে
তৎপর হয়ে উঠেন। কিন্তু বিধি বাম সেই আশায় তাদের মুখে গুড়েবালি।
জেলা প্রশাসনের এল ও শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাবরিন আক্তার উভয় পক্ষের যুক্তিতর্ক
শোনার পর আগামী ২০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল