ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ইসলামি ফাউন্ডেশনে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকায় ‘নয়ছয়’


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:২৭

প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক স্তরের শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম ভাতার টাকা প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত যাতায়াত ভাতা ও সম্মানী থেকে মোটা অঙ্কের টাকা কেটে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকরা। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ঘটনাটি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। তবে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিনের দাবি ভ্যাট-ট্যাক্স এবং খাবারের টাকা কেটে রাখা হয়েছে। এছাড়াও শিক্ষকদের মাধ্যমে উত্তোলিত গত রমজানের যাকাত ফান্ডের ১ লাখ ৫ হাজার টাকা নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন তার কাছে রেখেছেন বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, গত ২০ ও ২১ জুন উপজেলা হলরুমে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক স্তরের শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম বালাগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে ১৫ জন প্রশিক্ষক ও ৫০ জন প্রশিক্ষনার্থী ছিলেন। ১৫ জন প্রশিক্ষকের জন্য বরাদ্দ ১৫শ টাকা ভ্যাট-ট্যাক্স কেটে পান ১৩শ ৫০টাকা এবং ৫০ জন প্রশিক্ষনার্থীর জন্য বরাদ্দ ১৮শ টাকা। নিয়ম অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকের জন্য দুই দিনের দৈনিক ভাতা (ডিএ), যাতায়াত ভাড়ার (টিএ) জন্য জনপ্রতি ১৮শ টাকা বরাদ্দ করা হয়। স্বাক্ষরও নেয়া হয় ১৮শ টাকার কিন্তু প্রশিক্ষণার্থীরা পান ৬শত টাকা করে। 

শিক্ষকদের অভিযোগ, প্রশিক্ষণ শেষে তাঁদের ১৮শত টাকা দেওয়ার কথা ছিল, স্বাক্ষরও নেওয়া হয়। কিন্তু তারা পান ৬শত টাকা করে। অফিস মেরামতের কথা বলে তাদের প্রাপ্ত টাকা কেটে নেওয়া হয়। এদিকে দুই দিনের কর্মশালায় দুপুরের খাবারের যে মান ছিল, তা অত্যন্ত নিম্নমানের এবং বাজেট বরাদ্দের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে শিক্ষকরা দাবি করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দূর-দূরান্ত থেকে কষ্ট করে এসে প্রশিক্ষণ নিলাম। অথচ আমাদের হকের টাকা থেকে কেটে রাখা হলো। কর্মকর্তাদের জিজ্ঞেস করলে তারা বলেন, 'অফিস মেরামত করার জন্য'। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এগুলো ছাড়াও একাধিক বিল ভাউচার করে টাকা উত্তোলন করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন গং। প্রতিবাদ করলে ভবিষ্যতে চাকরিচ্যুতি বা বিভিন্নভাবে হয়রানির ভয় দেখান।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন বলেন, প্রশিক্ষনার্থীদের দুই দিনের ভাতা ৬শ টাকা করে দেওয়া হয়েছে। বাকি টাকা ভ্যাট-ট্যাক্স ও আনুষাঙ্গিক খরচ। এবং যাকাতের টাকা আগামী কর্মদিবসে জমা দিব।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ বলেন, প্রশিক্ষনার্থীদের ভাতা ও যাতায়াত এবং যাকাতের দুইটি বিষয়েই জেনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, ছয়শ কেন দেওয়া হবে? খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যাকাতের টাকা যা উঠে সাথে সাথে জমা দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করি।

এদিকে প্রশিক্ষনার্থীদের টাকা এভাবে নয়ছয় করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার