ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় জিপিএস ট্র্যাকার লাগিয়ে নদীতে চাই জাল, বিপন্ন পাঙ্গাশের পোনা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:২৮

ভোলার মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন মৎস্যসম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে পাঙ্গাশ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারগুলোতে বিপুল পরিমাণ পাঙ্গাশের পোনা বিক্রি হতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

একাধিক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকার কিছু অসাধু জেলে নিষিদ্ধ চাই জাল ব্যবহার করে মেঘনা নদী থেকে অবাধে পাঙ্গাশের পোনা শিকার করছেন। পরে এসব পোনা স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে নির্বিচারে পাঙ্গাশের পোনা শিকার চলতে থাকলে ভবিষ্যতে নদীতে পাঙ্গাশ মাছের উৎপাদন কমে যেতে পারে। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “মনপুরা ইউনিয়নের কিছু অসাধু জেলে চাই জালের মাধ্যমে পাঙ্গাশের পোনা শিকার করছে। এ বিষয়ে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। তবে জনবল ও স্পিডবোটের সংকট থাকায় সবসময় কার্যকরভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, আগে জেলেরা নদীতে চাই জাল বসানোর স্থান চিহ্নিত করে রাখত। কিন্তু বর্তমানে তারা কোনো দৃশ্যমান চিহ্ন ব্যবহার না করে জিপিএস ট্র্যাকার ব্যবহার করছে। ফলে মাঝনদীতে বসানো চাই জাল শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

মৎস্য বিশেষজ্ঞদের মতে, পাঙ্গাশের পোনা নির্বিচারে নিধন বন্ধ না হলে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত