সরকারি সহায়তার অপেক্ষায় দুই ভাই
এক চোখে আলো নেই, বাঁকা পা—তবু ১০ বছরেও মেলেনি প্রতিবন্ধী ভাতা
এক ভাইয়ের এক চোখে নেই দৃষ্টি, অন্য ভাইয়ের একটি পা জন্ম থেকেই বাঁকা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুই সহোদর মো. রুবেল সেখ (৩৯) ও মো. আশিদুল ইসলাম (৩১)।
তাদের হাতে রয়েছে প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড)। কিন্তু সেই স্বীকৃতি পাওয়ার পরও দীর্ঘ ১০ বছর ধরে মেলেনি সরকারি প্রতিবন্ধী ভাতার কার্ড। সহায়তার আশায় উপজেলা পরিষদ, সমাজসেবা কার্যালয় ও ইউনিয়ন পরিষদে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত দুই ভাই।
জানা যায়, রুবেল সেখ জন্ম থেকেই এক চোখে দৃষ্টিহীন। আর ছোট ভাই আশিদুল ইসলামের একটি পা জন্মগতভাবে বাঁকা। শারীরিক সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে তাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
জীবিকার তাগিদে রুবেল স্থানীয় বাজারে একটি ছোট চায়ের দোকান চালান। অন্যদিকে আশিদুল দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালান। তবে শারীরিক সমস্যার কারণে নিয়মিত কাজ করাও অনেক সময় সম্ভব হয় না।
দুই ভাই জানান, ২০১৬ সালে প্রতিবন্ধী ভাতার আশায় তারা আবেদন করেন। পরে প্রতিবন্ধী পরিচয়পত্র পেলেও আজও ভাতার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এ সময় তারা একাধিকবার উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেছেন।
রুবেল সেখ বলেন, “আমরা দুই ভাই প্রতিবন্ধী। ভাতার কার্ডের জন্য অনেকবার আবেদন করেছি। অফিসে গেলে শুধু অপেক্ষা করতে বলা হয়। কেউ কেউ কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চেয়েছেন। কিন্তু এখনো কোনো সহায়তা পাইনি।”
আশিদুল ইসলাম বলেন, “শরীরের সমস্যার কারণে সব সময় কাজ করতে পারি না। দিনমজুরি করে সংসার চালাতে হয়। সরকারি সহায়তার আশায় ১০ বছর ধরে ঘুরছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না।”
স্থানীয়দের দাবি, প্রকৃত প্রতিবন্ধীদের দ্রুত যাচাই করে সরকারি সহায়তার আওতায় আনা প্রয়োজন। এতে রুবেল ও আশিদুলের মতো অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন খোঁজ নিয়ে যাচাই করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার