ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:৩৩

টোলের নামে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেই খবর নজরে আসে নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি'র পরবর্তীতে তার নির্দেশনায় নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ইজারা বাতিলের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও জানান, গত শনিবার নাটোরের সিংড়ায় বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ট চালকেরা এমন শিরোনামে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়। সংবাদে তুলে ধরা হয় বাস টার্মিনাল ইজারা নিয়ে নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে চাঁদা তোলা হয়। পরে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে। সংবাদটি জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ পুলিশ সুপারের নজরে আসে। পরে সবার সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক বাসটার্মিনালের ইজারা বাতিল করা হয়।

উল্লেখ্য,চলতি বছরের ১৪ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ১৬ লাখ ৫৫ হাজার টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইজারায় নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেয়া হয় ১৬টি শর্ত। কিন্তু ইজারাদার হুমায়ুন কবির ইজারার শর্ত ভঙ্গ করে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিল।

 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক