আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র বা অপতৎপরতা চালাতে না পারে—এমন অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহানের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তারা আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোখলেছুর রহমান, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বায়জিদ হাসান বাসেদসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার