টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। ২৩ জুন সকাল সাড়ে ১০ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানা যুবদল কতৃক আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড প্রদক্ষিণ করে মধুমিতা এলাকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি এবং কাউন্সিলর পদপ্রার্থী আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মণ্ডল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক বেনজির রহমান খান পিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি লিটন মৃধা, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লাসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে যুবদল। বিগত দিন যুবদল মাঠে ছিলো এখনো মাঠে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেভাবে থাকার চেষ্টা করেন। যদি বেশি বাড়াবাড়ি করেন রাষ্ট্রের জানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন তাহলে পরিনাম ভালো হবে না। এসময় বক্তারা বলেন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য সৃস্টি করার চেষ্টা করলে সে যেই হোক না কেনো তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। প্রতিবাদ মিছিলে টঙ্গী পূর্ব থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল মাঠে আছে এবং থাকবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা