রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
আধুনিক অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। পুকুর, ছাদ ও বাড়ির উঠানে অটোমেটেড ফিশ ফিডার এয়ারেটর এবং সিসি ক্যামেরার ব্যবহারে মাছের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং চাষিদের বাড়ছে আর্থিক স্বচ্ছলতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রাজারহাট উপজেলার বোতলারপাড় এলাকায়, মৎস্যচাষি উমর ফারুক তার প্রায় দুই একর আয়তনের পুকুরে অটোমেটেড ফিশ ফিডার স্থাপন করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহায়তায় জেলার বিভিন্ন পুকুরে এয়ারেটর, অটোমেটেড ফিশ ফিডার এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মৎস্যচাষি উমর ফারুক জানান, প্রথমবারের মতো তিনি অটোমেটেড ফিশ ফিডার ব্যবহার করছেন। প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের এ মেশিনে ১২০ কেজি পর্যন্ত মাছের খাদ্য সংরক্ষণ করা যায়। মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিলে স্বয়ংক্রিয়ভাবে মাছকে খাবার সরবরাহ করে। বিদ্যুৎ না থাকলেও সোলার শক্তির মাধ্যমে এটি পরিচালনা করা সম্ভব। ফলে শ্রমিকের ওপর নির্ভরতা কমেছে, খাদ্যের অপচয় রোধ হয়েছে এবং সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মাছের নিরাপত্তাও নিশ্চিত করা যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এসব প্রযুক্তির ব্যবহারে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মাছের খাদ্যের অপচয় কমছে। এয়ারেটরের মাধ্যমে পানিতে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকায় তীব্র গরমেও মাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি রাসায়নিক ও ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কমে আসছে। এছাড়া সিসি ক্যামেরা ব্যবহারের ফলে চুরি ও অন্যান্য ঝুঁকি হ্রাস পেয়েছে। শ্রমিক সংকট মোকাবিলা এবং উৎপাদন ব্যয় কমাতেও এসব প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে।
নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত ছাদ ও বাড়ির উঠানে ট্যাংকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রথমবারের মতো একোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজির সমন্বিত চাষও করা হচ্ছে। রাজারহাট উপজেলার পাঁচটি ছাদ ও উঠানে স্থাপিত অস্থায়ী ট্যাংকে গড়ে পাঁচ থেকে ছয় হাজার করে ভিয়েতনাম কই, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে।
উপজেলার বাসিন্দা অনিতা রাণী জানান, আগে তার তিনতলা বাড়ির ছাদটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আরডিআরএস ও পিকেএসএফের সহায়তায় সেখানে এখন একোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজির সমন্বিত চাষ করা হচ্ছে। অস্থায়ী দুটি ট্যাংকে ভিয়েতনাম কই ও ট্যাংরা মাছ চাষের পাশাপাশি ছাদ বাগানে মরিচ, শাকসবজি এবং বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। এতে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
আরডিআরএস বাংলাদেশের মৎস্য টেকনিক্যাল অফিসার মোজাম্মেল হক বলেন, দারিদ্র্যপ্রবণ এ জেলার মানুষের আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, উপজেলার বিভিন্ন পুকুরে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন করা হচ্ছে। এটি মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মৎস্যচাষিদের সময়, অর্থ ও ভোগান্তিও কমিয়ে আনবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জেলার মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied