ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ২:১২

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের ‘নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতে  এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহআলমের নেতৃত্বে এই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা শুকুর মির্জা, নজরুল ইসলাম এবং তারেক রহমান। মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা  বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে। 
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "আওয়ামীলীগের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিই হলো সাধারণ মানুষের ওপর নির্যাতন ও নৈরাজ্য সৃষ্টি করা। তাদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে।  নেতারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় দলের সকল স্তরের নেতাকর্মীকে সদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত