ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ২:১৩

নেত্রকোনার বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে জান্নাত নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাউশী ইউনিয়নের পূর্বমোয়াটি গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,  সোমবার বিকালের দিকে শিশু জান্নাত বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশে একটি গর্তে জমে থাকা পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাড়ির পাশে থাকা একটি গর্তটিতে বৃষ্টির পানি জমেছিল।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি খুবই হৃদয়বিদারক। ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শিশু জান্নাতের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো পূর্ব মোয়াটী গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা