ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাঘা উপজেলায় ১৫ জন কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
২৩ জৃন মঙ্গলবার বাঘা ব্র্যাক এলাকা অফিস প্রাঙ্গনে অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক দাবী মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, পদ্মা প্রেস ক্লাবে সভাপতি মোঃ হাবিল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক দাবী মোঃ মহিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সিও সেলপ মোঃ মমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কিশোরী দলের সদস্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৫ জন কিশোরীকে প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং মুরগি পালন কার্যক্রম শুরু করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদের মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের হাতে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। উপস্থিত অভিভাবক ও কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
Link Copied